কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৪৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
২৭ জুন, ২০২৬ (শনিবার) যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির UAW Region 1 হলে ৩য় বার্ষিক টাউন হল মিটিংঅনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (BAM) উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।
টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত সম্মানিত অতিথিদের কাছে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো-এর অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী এবং ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড।
অনুষ্ঠানে ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস এবং ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে পুলিশের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি আলম ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ক্রাইম কমিশনের নিয়মিত সভা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। পাশাপাশি ওয়ারেন ক্রাইম কমিশনের নতুন সদস্য তাহমিদ চৌধুরী-কে কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের কার্ট হেইস ঘৃণামূলক অপরাধ (Hate Crime) প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
BAM-এর মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি তাহমিদ চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, কবীর আহমেদ, শফিউল আলম, ব্যবসায়ী সানি জাইগীরদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শারমিন তানিম এবং সাইফ ইসলাম জননিরাপত্তা, ভোটার নিরাপত্তা ও কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন উপস্থাপন করেন।
ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন-সহ উপস্থিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে সকল প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্মুক্ত মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সবাই জননিরাপত্তা বিষয়ক এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর এ ধরনের টাউন হল মিটিং আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু,
স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল,
চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন,
ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী, ওয়ারেন সিটির কমিউনিটি আউটরিচ ডিরেক্টর অলু জাবারি, ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড, ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস,
ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন বুটন, ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর,
ক্রাইম কমিশনার ট্রেসি আলম,
ক্রাইম কমিশনার তাহমিদ চৌধুরী ও ট্রয় সিটি কাউন্সিল প্রার্থী সাদেক রহমান সুমন।
BAM-এর নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জাবেদ চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, উপদেষ্টা আমিনুর রাশিদ চৌধুরী, উপদেষ্টা সুমন কবীর, সাধারণ সম্পাদক লুৎফুর বারী নিয়ন, সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, শিক্ষা সম্পাদক মীর তানভীর, সাংস্কৃতিক সম্পাদক দীপু চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সায়েম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মুস্তাক চৌধুরী। প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ
কমিউনিটি নেতা শফিউল আলম,
কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, ব্যবসায়ী ও লোন অফিসার সানি জাইগীরদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবীর আহমেদ,কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও লোন অফিসার রসি মীর, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সংগঠক শারমিন তানিম, কমিউনিটি নেতা রুমন উদ্দিন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে BAM-এর সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের টাউন হল মিটিং আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com