শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:    |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত
৫৬

“কাভারিং আপরাইজিং ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল: ফটোগ্রাফার অন দ্য স্ট্রিট’’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বশির জামাল। সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্ত, সিনিয়র ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেনসহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাইদ শাহীন।

স্বাগত বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, ফটোসাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, যা বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণআন্দোলনের সময় ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করে ইতিহাসকে দৃশ্যমান করেছেন।

মূল প্রবন্ধে বশির জামাল বলেন, ফটোজার্নালিজম হলো সত্য ও নিরপেক্ষ তথ্যকে ছবির মাধ্যমে উপস্থাপনের একটি শক্তিশালী মাধ্যম, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে নথিভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এ পেশা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে এআই-নির্ভর ভুয়া ছবি ও ডিপফেক প্রযুক্তির কারণে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি নৈতিকতা, নিরাপত্তা ঝুঁকি, তথ্য বিভ্রান্তি এবং পেশাগত অনিশ্চয়তাও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে সাধারণ মানুষ দ্রুত ছবি ধারণ ও প্রচার করতে পারায় পেশাদার ফটোসাংবাদিকদের ওপর নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। এছাড়া আধুনিক ফটোসাংবাদিকদের এখন ছবি তোলার পাশাপাশি ভিডিও, অডিও ও লেখালেখির দক্ষতাও অর্জন করতে হচ্ছে।

আলোচনায় বক্তারা বাংলাদেশ ও নেপালের প্রেক্ষাপটে ফটোসাংবাদিকতার বর্তমান অবস্থা তুলে ধরে এ পেশার মানোন্নয়নে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ফটোজার্নালিজমকে সহজ করলেও এর ফলে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ কারণে কঠোর নীতিমালা প্রণয়ন এবং তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা অত্যন্ত জরুরি।

সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রযোজনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও পিআইবির সহযোগিতায় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ শীর্ষক প্রামাণ্যচিত্রসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সেমিনারে বাংলাদেশ ও নেপালের প্রায় ৫০ জন ফটোসাংবাদিক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com