শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটি গঠিত হয়েছে

হারুন আহমেদ:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটি গঠিত হয়েছে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে আজ বিকাল ২ ঘটিকার সময় জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট সদর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু রঞ্জন দাসকে সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রগাঁও আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন কে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সিনিয়র সহ সভাপতি মোঃ খালেদ সাইফুদ্দিন জাফরি, মোঃ সিরাজ আলি, সাবেক সাধারন সম্পাদক প্রতাপ কুমার চক্রবর্তী, গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলার সভাপতি মোঃ নুরুজ্জামান,বিযানীবাজার উপজেলার সভাপতি মোঃ সুলেমান আহমদ,বালাগঞ্জ উপজেলার লেবু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার অনন্ত কুমার শীল,শেখর কান্তি দে,বিধান রঞ্জন,রশিদ আহমদ,বিলাল আহমদ,ফজলুর রহমান,মনির উদ্দিন, রাজিয়া বেগম, আমিনা বেগম,আবুল হোসেন চৌধুরি,মোবারক হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com