শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

গত সোমবার (২৯ শে জুন) বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে নিউইর্য়কের ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে এক আন্তরিক আলাপন ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় যুক্তরাজ্য ও মিশিগান থেকে আগত চারজন বিশিষ্ট সমাজকর্মী ও মূলধারার রাজনীতিবিদকে।

সংবর্ধিত অতিথিরা হলেন নুকফ ইউকে-এর সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির এবং তাহমিদ চৌধুরী। তারা সম্প্রতি বাকার আয়োজিত বাংলামেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্ক সফর করেন।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, নিউইয়র্ক ল সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোমেনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাসুদা আহমদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, দপ্তর সম্পাদক এম. ডি. লুৎফুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, রাজনীতিবিদ মোমতাজ উদ্দিন, ইউছুফ হাওলাদার, সুমন আহমদ কবির, শেখ আক্তার হোসেন নান্নু, জাকির হোসেন বাচ্চু, জয়নুল ইসলাম, শামীম মিয়া, মোহাম্মদ আশিফ, সামাদ মিয়া জাকেরসহ আরও অনেকে।

সংবর্ধিত অতিথিরা এ সম্মাননা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা ইব্রাহিম জাবেদ চৌধুরী, জুবেদ চৌধুরী, সুমন কবির এবং তাহমিদ চৌধুরীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের মনোগ্রাম-সংবলিত সম্মাননা স্মারক (প্ল্যাক) তুলে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক কমিউনিটি সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com