শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাকৃবিতে ছাত্রদলের মৌন মিছিল আবরার ফাহাদের স্মরণে

  |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাকৃবিতে ছাত্রদলের মৌন মিছিল আবরার ফাহাদের স্মরণে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখা আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করে।    সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ওই দাবিতে মৌন মিছিলটি শুরু করা হয়।পরে মিছিলটি প্রশাসনিক ভবনকে প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়।এই সময় দলের শ্রদ্ধা নেতাকর্মীরা আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা এবং তাকে হত্যার বিচারের সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

এসময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এ. এম. শোয়াইব, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান ও ইসমাইল হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী। এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, আবরার একজন মেধাবী ছাত্র ছিল। ২০১৯ সালের ৭ই অক্টোবরের রাতে ছাত্রলগের নেতাকর্মীরা তাকে ২০২১ নম্বর রুমে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে, যার ফলে তার মৃত্যু হয়। তার একমাত্র অপরাধ ছিল শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া।

এছাড়া বাকৃবিতে তৎকালীন সময়ে (২০১৪ সালে) সাদ হত্যা হয়েছে, রাব্বি হত্যা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যার বিচার হয়নি। আমরা এসব হত্যাকান্ডের বিচার চাই।   বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাশের রাজনীতি করেছে। শিক্ষার্থীদের মুখ চেপে ধরেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কোন প্রকার প্রতিবাদ করলেই শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ট্যাগ দেয়া হয়েছে। কোন প্রকার অন্যায়ের প্রমান ছাড়াই জেলে পাঠিয়ে দেয়া হয়েছে। এসকল অবৈধ ফ্যাসিস্টদের জবাব দিতে হবে। এ ধরনের ত্রাশের রাজনীতি হবে না আর বাকৃবি ক্যাম্পাসে।    সমাবেশ শেষে আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com