বাকৃবি প্রতিনিধি: | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘ফ্যাসিবাদ মোকাবেলায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহান।আলোচনা সভায় মূলবক্তব্য পাঠ করেন বাকৃবি তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান।এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার তার বক্তব্যে বলেন, একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মানুষের উপরে জুলুমের ঘটনাগুলো সাধারণ ভুলে নাই। মুক্তি পাগল মানুষ দেশকে নেতৃত্বদিতে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে নিযুক্ত করেছিল। তিনি আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ির দুর্নাম থেকে মুক্তি দিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, সকল প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী ইতিহাস জানতে হবে। এতদিন ফ্যাসিবাদরা অনেক সত্যকে লুকিয়েছে কিংবা বিকৃত করেছে । ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট।
এছাড়াও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের সাথে সংযুক্ত সংগঠনের সদস্যরা ৪আগস্ট বিপ্লবী মানুষদের বিপক্ষে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com