শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাকৃবি অধ্যাপককে সাময়িক বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বাকৃবি প্রতিনিধি :   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাকৃবি অধ্যাপককে সাময়িক বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে বরখাস্ত করেছে।মালয়েশিয়ান এক শিক্ষার্থী অই অধ্যাপক এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বিষয়টি অবহিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে অই সিদ্ধান্ত নেওয়া হয়।ইতিমধ্যে অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট ওই বিচারের পাশাপাশি বিগত বছরগুলোর যৌন হয়রানির বিষয়গুলোও খতিয়ে দেখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এদিকে অই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানায় বাংলাদেশ মহিলা পরিষদের লিগাল এইড উপ-পরিষদ, বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এবং গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাস এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তের ফলাফল জানার জন্য চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,গত ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com