অলি উল্লাহ ভূঁইয়া, | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন কাগাতুয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসার মাঠে নেট টুরস ট্রাভেলস এর উদ্যোগে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাগাতুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল ইসলামের ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন
নেট টুরস ট্রাভেলস এর চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা মাইনুদ্দিন আহমেদ,
উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল মদন মেম্বার, বদিউল আলম মুন্সি, আব্দুল মতিন, আবু হানিফ, মাওলানা মোঃ শাহজালাল সালেহী,মাওলানা আমজাদ হোসাইন,হাফেজ জাকির হোসেন, মাওলানা আইউব আলী সরকার,
আগামী ১৪ জুলাই ৩৪ জন ওমরাহ করতে যাওয়া
যাত্রী ও পরের গ্রুপের ৫০ জনের ওমরাহ যাত্রীসহ প্রায় শতাধিক ওমরাহ যাত্রী উপস্থিত থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
শনিবার সকাল ১০ টা থেকে জোহর পর্যন্ত এ প্রশিক্ষণ সমাবেশ চলে।
বাদ জোহর দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন ,খতিব নবীনগর মডেল মসজিদ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com