শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

আনোয়ার হোসেন   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা

নভেম্বর-ডিসেম্বর থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‎বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে গাইবান্ধায় বাণিজ্য মেলা শুরু হচ্ছে। মেলার এই আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সচেতন পরিষদ (এনসিপি)।

আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি-পৌর কমিটির আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

এনসিপি পৌর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, এনসিপি নেতা শফিউল আযম, আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে এবং লোডশেডিংয়ের ফাঁদ তৈরি করে বাণিজ্য মেলা চলতে পারে না। বক্তারা আরও বলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আড়ালে একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের জন্য তথাকথিত এই বাণিজ্য মেলার আয়োজন করছে। বক্তারা বলেন, অবিলম্বে এই বাণিজ্য মেলার সব আয়োজন বন্ধ করতে হবে, অন্যথায় এনসিপি বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে প্রশাসনকে হুশিয়ারি দেন।

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com