শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজয় দিবসে বন্ধন আর ভালোবাসার বার্তা দিলো বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

রিফাত আবির   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয় দিবসে বন্ধন আর ভালোবাসার বার্তা দিলো বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক

বিজয়ের চেতনা পেয়ে প্রাণ বাঁচানোর তাগিদ যেন আরো বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রক্ত দাতাদের। মানুষের সঙ্গে মানুষের প্রীতি আর বন্ধনে বিজয়ের বার্তা দিয়েছেন তারা।  বিজয়ের মাসে উজ্জীবিত হয়ে উঠুক রক্তদানের মাধ্যমে এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর ব্যবস্থাপনায় এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিন ব্যাপি একঝাক তরুণ টগবগে স্বেচ্ছাসেবকদের নিয়ে সংগঠনটি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষদের কাছে নানান তথ্য তুলে ধরেন সংগঠনের সদস্যরা।  সকালে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, একটি গ্রাম একটি পরিবারের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুম, বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান বাবু এবং উক্ত সংগঠনের সক্রিয় দায়িত্বশীল সদস্য এবং নিয়মিত রক্তদাতা ফয়সাল, মেহেদী, তানহা সরকার, ইমরুল, রিয়াদ,শাহরিয়ার নাইম আরো অনেকে। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের পরিচালক আশিকুর রহমান বাবু বলেন, রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর পাশে আমরা সব সময় দাঁড়ানোর চেষ্টা করি।

এছাড়াও আমাদের এই সংগঠন সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীরা ঝড়-বৃষ্টি, আঁধার-রাতে প্রতিটি মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ায়। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে রক্তদানের পাশাপাশি সব ধরনের সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করতে চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com