শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিনা বিচারে আট বছর কারাগারে আটক ভারতীয় নাগরিক ছনু আলীর জামিন লাভ,নিজ দেশে ফেরত পাঠাতে ভারতীয় দূতাবাসের সহায়তা কামনা

ইসমাইল ইমন:   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিনা বিচারে আট বছর কারাগারে আটক ভারতীয় নাগরিক ছনু আলীর জামিন লাভ,নিজ দেশে ফেরত পাঠাতে ভারতীয় দূতাবাসের সহায়তা কামনা

মামলার সাজা এক বছর,হাজত খাটছেন আট বছর, তিনি একজন ভারতীয় নাগরিক। আসামির নাম:

মো: সনু আলী (২৮)
পিতা: শাকের আলী
গ্রাম: করমনগর
জেলা: হাওড়া, কলকাতা, ভারত।
গ্রেফতারের তারিখ: ১৭/১১/২০১৬
ধারা: The Control of Entry Act 1952 – এর (ঘ) ধারা।
উক্ত ধারায় সর্বোচ্চ সাজা অর্থদন্ড সহ এক বছর। বিনা বিচারে প্রায় ৮ বছরের হাজতবাস। হাজতী আসামির উপস্থিতিতে জামিন -শুনানী হয় ২৪/১০/’২৪ সকাল, ১১ টা, বিজ্ঞ এম এম ৫ম নুসরাত জাহান জিনিয়ার আদালত, চট্টগ্রাম।
আসামী পক্ষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এডভোকেট রফিকুল আহসান ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান ও অন্যান্য মানবাধিকার আইনবিদগণ শুনানীতে অংশ নেন।
মামলা নং জি.আর. ২০৬/১৬।বিচারক নুসরাত জাহান জিনিয়ার চোখে বিষয়টি প্রথমে ধরা পড়ে। তিনি নিজেই বিষয়টি মানবাধিকার আইনবিদদের নজরে আনেন।

গুরুতর মানবাধিকার লংঘনের এ ঘটনায় তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার আইনবিদগণ। অথচ দীর্ঘ আট বছর কারা কতৃপক্ষের কিংবা সংশ্লিষ্ট কারো নজরে আসেনি বিষয়টি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com