শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ

আবু ইউছুফ মুরাদনগর- কুমিল্লা প্রতিনিধি:   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের পক্ষ থেকে এক হাজারটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com