মুরাদনগর (কুমিল্লা) নাসিমুল আল তামিম প্রতিনিধি: | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সভাপতিত্ব করেন। এ সময় অধ্যক্ষ সোহেল চৌধুরীসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষ ও পৃথিবীকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com