শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃহত্তর কুমিল্লা উইংয়ের সহ-সভাপতি নির্বাচিত মজিবুর রহমানকে অভিনন্দন

ওমান প্রতিনিধি:   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহত্তর কুমিল্লা উইংয়ের সহ-সভাপতি নির্বাচিত মজিবুর রহমানকে অভিনন্দন

বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমানের বৃহত্তর কুমিল্লা উইংয়ের সহ-সভাপতি পদে মজিবুর রহমান নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

তাঁর এই নির্বাচনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বৃহত্তর কুমিল্লা উইংয়ের সদস্যরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, মজিবুর রহমান তাঁর সততা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে উইংয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মজিবুর রহমান বলেন, “আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর কুমিল্লা উইংকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করতে কাজ করে যাব।”

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও তাঁরা তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com