শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃহত্তর জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় হাকিম চৌধুরীর স্মারকলিপি প্রদান

হারুন আহমে:   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহত্তর জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় হাকিম চৌধুরীর স্মারকলিপি প্রদান

সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং হরিপুর গ্যাসক্ষেত্রে স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ঢাকাস্থ প্রধান কার্য্যালয়ে বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

স্মারকলিপিতে আব্দুল হাকিম চৌধুরী উল্লেখ করেন- ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুযোগ পায়নি।

স্মারকলিপিতে তুলে ধরা হয় উল্লেখিত ৪টি উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তিনি।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com