শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃহত্তর তিস্তা ব্যারেজের বাঁধে ধ্বস, নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কা

রুমন হোসেন জিলহজ্ব:   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহত্তর তিস্তা ব্যারেজের বাঁধে ধ্বস, নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কা
২১

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পাশে লালমনিরহাটের হাতীবান্ধা শহর। এ শহর রক্ষার্থে চন্ডিমারী বাঁধ নির্মাণ করা হয় হয়েছিলো একসময়। বর্তমানে এ বাঁধে ধ্বস দেখা দিয়েছে। গেলো ৩ জুলাই (বুধবার) স্থানীয়রা এ ধ্বস দেখতে পায়। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামত করা না গেলে ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এতে তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের সম্ভবনাও রয়েছে। শুক্রবার (৫ জুলাই) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসের পাশে সাধুর বাজার হইতে দক্ষিণ দিকে হাতীবান্ধা শহর রক্ষার্থে একটি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি এলাকায় চন্ডিমারী বাঁধ নামে পরিচিত। সেই বাঁধে ৬০/৭০ ফিট অংশ ধ্বসে যাচ্ছে। জিও ব্যাগ পানিতে ভেসে যাচ্ছে কয়েকদিন ধরে। পানি কমে যাওয়ার ফলে ভাঙ্গন বেড়ে গেছে কয়েকগুণ।

তিস্তা পাড়ের লোকজনের অভিযোগ, বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কিন্তু এখনো জরুরী কাজ শুরু না হওয়ার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বলছেন, এ বাঁধ ভেঙ্গে গেলে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়ে উল্টো দিকে যাবে। এতে হাতীবান্ধা শহরে তিস্তা নদী ঢুকে পরার সম্ভবনা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছেন। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদ দৌলা জানান, হঠাৎ করে ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com