শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি):   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামের কৃতি সন্তান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত (হাইকমিশনার) ফেরদৌসি শাহরিয়ার (রীতা) আর নেই।

গত মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সম্ভ্রান্ত সাহেব বাড়ির মো. শফিকুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা এবং প্রয়াত জাতীয় শিক্ষক নেতা অধ্যাপক এম. শরিফুল ইসলামের ভাতিজি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ঢাকার মিরপুর-১০ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com