শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোণার উত্তরাঞ্চল

আসাদুজ্জামান তালুকদার   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোণার উত্তরাঞ্চল

মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোণার প্রধান নদ-নদীগুলোর সব পয়েন্টেই পানি বাড়ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোণার উত্তরাঞ্চলের কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার বেশ কিছু ফসলি এলাকা প্লাবিত হয়েছে।

ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে কলমাকান্দার ৮টি ইউনিয়ন, দুর্গাপুরের ৪টি ইউনিয়ন ও বারহাট্টার ৩টি ইউনিয়ন। পানিবন্দি বিস্তীর্ণ আমন ফসলের ক্ষেত। পথঘাট ডুবে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলাবাসী।

জেলার উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে, কংস নদের পানি জারিয়া পয়েন্টে এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান ভয়েস সেভেনকে বলেন, ‘কংস ও উব্ধাখালী নদীর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আগামীকাল সকাল নাগাদ জারিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বিকেল থেকে পানি কমতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com