শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
৬৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক।বিজিবি সূত্রে জানা যায়, ২২ বিজিবির আওতাধীন ধলভাঙ্গা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

তবে এ ঘটনায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিওপিগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com