শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম:   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তামসী বেগম (৪৫)। শুক্রবার সকাল আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা তামসী বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তামসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তামসী বেগমকে মৃত্যু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামসী বেগমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com