শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে ১০ শিক্ষককে সম্মাননা দিলেন ব-দ্বীপ ফোরাম

মোঃ শাফায়াত হোসেন (সিয়াম):   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে ১০ শিক্ষককে সম্মাননা দিলেন ব-দ্বীপ ফোরাম

বিশ্ব শিক্ষক উপলক্ষে ভোলায় ব-দ্বীপ ফোরামের উদ্যোগে দি প্যাপিলন হোটেলে কনফারেন্স রুমে ১০ গুনি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ শওকাত হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রুপক, সদস্য সচিব নাকিবুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোশারেফ অমি।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব-দ্বীপ ফোরামের সদস্য নাজিমুল ইসলাম চৌধুরী।

এসময় সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার দশজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম শামসুল হুদা,দৌলতখান চরপাতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মিন্টু শিকদার,শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মো নূর নবী, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন আলহাজ্ব মো নুর উদ্দিন, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন প্রাক্তন শিক্ষক আছিউর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com