শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

‎মাসুদ রায়হান   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা নিশ্চিতে যশোরের মণিরামপুরে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারীদের সাথে সংলাপ/গণশুনানি করেছে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা। উপজেলা পরিষদের মিলনায়তনে সোমবার (৩১শে আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত সংলাপ/ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও সেবা প্রদানকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃহ সম্রাট হোসেন।

‎ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে ও বগুড়ার লাইট হাউজের বাস্তবায়নে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আসা ইউনিয়ন পর্যায়ে সেবা দানকারী কর্মী ও উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
‎অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার মণিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর উত্তম কুমার মাহাত্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংলাপ/গণশুনানি অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে মাদক,ইভটিজিং,সামাজিক অবস্থানের সমস্যা উত্থাপন করে আগত সেবাদানকারীরা।

আলোচ্য বিষয়াদির মধ্য, মাদক ও ইভটিজিং রোধে বক্তারা সামাজিক অবস্থান রক্ষার্থে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com