শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে মৎস চাষে প্রযুক্তি সেবার আওতায় বিভিন্ন উপকরন বিতরণ ‎

মাসুদ রায়হান   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎
‎

খামারী ও মৎস চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে স্থাপিত প্রদর্শনী সমূহের মহিলা ও পুরুষ চাষীদের মাঝে মাছের রেনু সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে মণিরামপুর উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ।
‎সোমবার (৬ই জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি ভবনে সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় চত্বরে এ সমস্ত উপকরণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন। নারী-পুরুষ ১১জন খামারীদের ঘের ও পুকুরে মাছ চাষের পাশাপাশি গৃহস্থালিতে শাক-সবজী চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা,খাবার,চুন,ইউরিয়া,কম্পোস্ট,পটাশ,জিয়োলাইট,পেপের চারা,লেবুর চারা এবং কয়েক প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।
‎উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com