মাসুদ রায়হান: | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে (১০ অক্টোবর) সকাল ১১.০০ টায় চিনাটোলা বাজার কলেজ রোডে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
মনিরামপুরে ত্রাণ বিতরণ করেন বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব এ্যাড শহীদ ইকবাল হোসেন, মোঃ আবু মুছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল,অঙ্গ সংগঠনের শতশত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে চিনাটোলা বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তিনি বলেন এখানকার পূজা উদযাপন কমিটির সভাপতি সহ আনসার ভিডিপি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের ডিউটি খুব ভালো লাগলো এবং পূজা উদযাপন পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
উপজেলায় কিছু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তবে যাদের কার্ড করে দেওয়া হয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন অনেকে ত্রাণ না পাওয়ায় তারা বলেন আমাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে কিন্তু তারপরও আমরা ত্রাণ পাইনি।
ত্রাণ বিতরণের সময় অনেক নেতা কর্মীরা অভিযোগ করেন আমরা বন্যায় কবলিত হয়ে গেছে আমাদের গ্রামের মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এই পানি সরানোর ব্যবস্থা করে দিতে হবে রাস্তা ঘাটে চলাচলের জন্য খুব সমস্যা পানিতে তলিয়ে যাওয়ার জন্য।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com