মাসুদ রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিন (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ৯টার দিকে মাহিন তার মামার বাড়ি সাড়াপোল থেকে একটি আর ওয়ান-৫ মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে আটমাইল এলাকায় পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বরই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহিনের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com