শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে উদ্যোগী এমপি গাজী এনামুল হক

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে উদ্যোগী এমপি গাজী এনামুল হক
৬৭

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

গতকাল ৫ জুলাই, রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে চিকিৎসাসেবা-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা ফায়াজ আহমেদ ফয়সাল , মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান সহ হাসপাতালের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com