আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে ও দারিয়াপুরে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ক্ষেতমজুর নেতা ও জেলা সিপিবি’র সদস্য মশিউর রহমান মইশাল, অটো শ্রমিক শফিকুল ইসলাম, রিক্সা শ্রমিক গোলজার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আট ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে যে শ্রমিকরা জীবন দিয়েছিল তা আজও বাস্তবায়িত হয় নাই। বর্তমানে মালিক শ্রমিক ভাই ভাই বলে শ্রমিকদের আরও বেশি নির্যাতন করা হচ্ছে। শ্রমিক ছাঁটাই, মজুরি বৈষম্য, কলকারখানা বন্ধ করে দেয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্রমজীবী মানুষের ভোটে নির্বাচিত হলেও আমাদের দেশের সব সরকার দেশ চালায় মালিক ও সাম্রাজ্যবাদী প্রেসক্রিপশনে। ফলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার বদলে চলে শ্রমিক নির্যাতন। এর থেকে মুক্তি পেতে হলে শ্রমিকদের শ্রমিক শ্রেণি রাজনৈতিক দল চিনতে হবে, সংগঠিত হতে হবে। তারা সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এর আগে একটি লাল পতাকা মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে সিপিবি জেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
এছাড়া সকাল ৯টায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। লাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল দারিয়াপুর বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলাস্থ হাটখোলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com