শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংস করছে’—তাড়াইলে সচেতনতামূলক সভায় ওসি মাসুদ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংস করছে’—তাড়াইলে সচেতনতামূলক সভায় ওসি মাসুদ
৭৮

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক ব্যাপক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন,মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়,একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলার জাওয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন,বর্তমানে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ সহজেই এসবের সঙ্গে জড়িয়ে পড়ছে,যার ফলে তাদের শিক্ষাজীবন,কর্মজীবন এবং পারিবারিক জীবন বিপর্যস্ত হচ্ছে। একটি মাদকাসক্ত সন্তান শুধু নিজের জীবনই নষ্ট করে না,পুরো পরিবারকে দুর্ভোগের মধ্যে ফেলে দেয়।

তিনি বলেন,মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তবে শুধু আইন প্রয়োগ করে এই সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করা কঠিন। আপনার আশপাশে কোথাও মাদক বিক্রি,সেবন কিংবা জুয়ার আসরের খবর পেলে দ্রুত পুলিশকে অবহিত করুন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ী কিংবা জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। সন্তান কার সঙ্গে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষক,জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা, যুবসমাজ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন,একটি নিরাপদ,সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন,তাহলে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সভায় উপস্থিত বক্তারাও বলেন,মাদক ও জুয়ার কারণে পারিবারিক কলহ,চুরি,ছিনতাই,সহিংসতা ও বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সময়ের দাবি। তরুণ প্রজন্মকে খেলাধুলা,শিক্ষা,সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি সুস্থ,নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com