উপজেলা প্রতিনিধি | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক ব্যাবসায়ীর লেনদেন ভিডিও করায় রোষানলে বেতকাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল মিয়া। প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে সোসাল মিডিয়ায় মানহানিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সোমবার (১৪ সেপ্টেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের আঃ হালিমের ছেলে শিমুল মিয়া (৪২)। তিনি জানান, একই গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে ইসরাফিল ওরফে কিনু ডাকাত ও সাদেক আলী দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা ও ডাকাতি পরিচালনা করে আসছেন। ইসরাফিল কুখ্যাত ডাকাত হওয়ায় বিগত সময়ে তার একটি পা ক্রোস ফায়ারের মাধ্যমে পঙ্গু করে। সেই থেকেআসামীদ্বয় একত্রিত হইয়া এলাকায় মাদক ব্যবসা জম-জমাট ভাবে করিয়া আসিতেছে। আসামীদ্বয় খারাপ প্রকৃতির হওয়ায় কেহ
প্রতিবাদ করার সাহস পায় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলা রহিয়াছে। বর্তমানে আসামীদ্বয় আরো বেপরোয়া ভাবে মাদক ঘরের ভিতরে ও বাড়ীর আশেপাশে প্রকাশ্যে বিক্রি করে এবং বহিরাগত মাদক সেবনকারীদের নিয়ে মাদক
খাওয়ার সময় আমি নিষেধ করিয়া মোবাইলে ভিডিও করিতে ধরিলে আসমীদ্বয় আমাকে আজেবাজে কথাবার্তা বলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে এবং আমার সহিত শত্রুতা পোষন করিতে থাকে। এমতাবস্থায় আসামীদ্বয় কাহারো কোন কথা তোয়াক্কা না করিয়া গায়ের জোরে পুনরায় বাহিরাগত লোকজনদের নিয়ে তার বসত বাড়ীতেই প্রকাশের মাদক শেবন করাসহ বিক্রি করিলে আমি
তাহা দেখিয়া মোবাইলে ভিডিও করিতে থাকিলে আসামীদ্বয় আমার উপর ক্ষিপ্ত হইয়া ১নং আসামীর বসত বাড়ীর ভিতর আঙ্গিনায় ইং ১৩/০৯/২০২৬ তারিখ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় আমার উপর অতর্কিত ভাবে হামলা করে এবং ২নং আসামী আমার কাছে থাকা ব্যবহৃত টেকনো মোবাইল সেট যাহার সীম নং-০১৭৭৮৭৭০৫০০ যাহার মূল্য ৪৫,০০০/- টাকা ছিনাইয়া লয়। ১নং আসামী দৌড়ে গিয়া তার ঘর হইতে ধারালো ছোরা নিয়া আসিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথার পিছনে বাম পার্শ্বে স্বজোরে চোট
মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে (উক্ত স্থানে ০৫টি সেলাই আছে), ২নং আসামী পার্শ্বে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথার মাঝখানে স্বজোরে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ১নং আসামী তার হাতে থাকা ধারালো ছোরা ফেলিয়া
দিয়া হত্যার উদ্দেশ্যে তার দুই হাত দ্বারা আমার গলা টিপে ধরিয়া শ্বাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে। আমি আসামীদ্বয়ের শান্তির জন্য জোর দাবী জানাইতেছি।
শিমুল মিয়া আরোও জানায়, এ প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্নভাবে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল আমার নামে মানহানি করার জন্য ইসরাফিল ওরফে কিনু ডাকাতের বউকে গন যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করছে। যা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং নিন্দনীয়। আমি এই মিথ্যা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে প্রশাসনের কাছে এঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।
এসময় তার সাথে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেতাকাপা ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি এরশাদ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com