শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদক সেবনের ভিডিওতে নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বজলু মিয়া

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদক সেবনের ভিডিওতে নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বজলু মিয়া
৭০

সম্প্রতি “শাহ সুলতান” নামের একটি ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে পরবর্তীতে ” তাহিরপুরের খবর” ও “সময়ের খবর” নামের কয়েকটি অনলাইন মাধ্যমে নিজের নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ এনে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দোলাশিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বজলু মিয়া।

এক প্রতিবাদলিপিতে বজলু মিয়া বলেন, প্রকাশিত ভিডিওতে যে ব্যক্তিকে দেখানো হয়েছে, তিনি তিনি নন। অথচ কোনো ধরনের তথ্য-প্রমাণ যাচাই কিংবা তার বক্তব্য গ্রহণ না করেই তাকে জড়িয়ে মাদক সেবনের অভিযোগে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকাশিত ভিডিও ও সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্যের সত্যতা যাচাই করা উচিত ছিল। কিন্তু তা না করে তার নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় তার ব্যক্তি-সম্মান, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বজলু মিয়া সংশ্লিষ্ট ফেসবুক পেইজ ও অনলাইন সংবাদমাধ্যমগুলোর কাছে প্রকাশিত ভিডিও ও সংবাদ অপসারণ, যথাযথ প্রতিবাদ বা সংশোধনী প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

পাশাপাশি তিনি প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন এবং সর্বসাধারণকে এ ধরনের যাচাইবিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com