শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিমু’র মুক্তির দাবিতে মানববন্ধন

ফারিয়াজ ফাহিম   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিমু’র মুক্তির দাবিতে মানববন্ধন
২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাদারগঞ্জ উপজেলাবাসী। বুধবার (৩ জুলাই) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে মাদারগঞ্জের সর্বস্তরের জনগন এই মানববন্ধনের আয়োজন করেন।  এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদে সামনে অবস্থান নেয় রিমু’র সমর্থকরা।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন আয়না, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শেবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাসানুজ্জামান সাগরসহ আরো অনেকে।   এসময় বক্তারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের, নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও জামিন না দিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানায় বক্তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উপজেলা নির্বাচনের আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। সোমবার জামিনের মেয়াদ শেষে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এরপর দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করেন উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর কর্মী সমর্থকরা।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com