শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মায়াজ এন্টারপ্রাইজের দুইজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

‎কিশোরগঞ্জ ও ভ্রাম্যমাণ প্রতিনিধি   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মায়াজ এন্টারপ্রাইজের দুইজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
৯৪

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেসার্স মায়াজ এন্টারপ্রাইজের ম্যানেজার হৃদয় মিয়া ও শাহীনকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদের চর ভাটিপাড়া ও হাজীবাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটার ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বেকু (ড্রেজার) ব্যবহার করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রমাণের ভিত্তিতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী দায় স্বীকার করায় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকা ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে।

বিশেষ করে কৃষিজমি নষ্ট হওয়া, নদী ভাঙন বৃদ্ধি পাওয়া এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরও বলেন, জনস্বার্থে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর আহ্বান জানিয়েছে, যাতে করে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল ও আশপাশের কৃষিজমি রক্ষা পায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com