কামরুজ্জামান হেলাল, | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭২১ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটিতে ৩ দিনব্যাপী ফেস্টিভ্যালের শেষ দিন গত সোমবার দুপুরে লেবার ডে প্যারেড অনুষ্ঠিত হয় এই উপলক্ষে শহরের প্রাণকেন্দ্র জোসেফ ক্যাম্পাউর রাস্তায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিভিন্ন জাতি, সম্প্রদায় ও পেশার কয়েক হাজার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি ও সাংস্কৃতি নিয়ে প্যারেডে অংশ গ্রহণ করে। এছাড়াও মেয়র, কাউন্সিলর সহ অফিসিয়াল ডেলিগেটরা প্যারেডে অংশ নেন। ১৯৮০ সাল থেকে এই ঐতিহ্যবাহী লেবার ডে প্যারেড প্রতি বছর হ্যামট্রাম্যাক শহরের মানুষের কাছে একটি প্রধান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত। এবারের প্যারেডেও প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোষাকে অংশগ্রহণ করেন। শিশু, নারী ও পুরুষরা হাতে লাল-সবুজের পতাকা নিয়ে অংশ নেন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
ব্যাবসায়ী গিয়াস তালুকদারের উদ্যোগে এবং শিল্পী আমজাদ হোসেনের সহযোগিতায় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্যারেডটিতে অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com