শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রোববার বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের বাংলা টাউনে এই  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় মিশিগানে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল উপলক্ষে মেলার আয়োজক কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ২২ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে বাংলাদেশ সহ নর্থ আমেরিকা একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পী ও তারকারা অংশগ্রহণ করবেন এবং মেলাতে মুল আকর্ষণ নগর বাউল জেমস এবং রিজিয়া পারভিন গান পরিবেশন করবেন। ৩ দিনের এই মেলাতে দেশি খাবার, পোশাক সহ নানা ধরনের ষ্টল থাকবে। এছাড়া মেলাতে আগতো দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষনীয় রেফেল ড্র প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি এবং ২য় পুরস্কার হিসেবে থাকছে ডেট্রয়েট টু ঢাকা এয়ার টিকেট সহ আকর্ষণীয় সব পুরস্কার। ১০০ হাজার ডলার বাজেটের এই ফেস্টিভ্যালের বিস্তারিত বিষয় গুলো তুলে ধরেন আয়োজকরা। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাকের উদ্দিন সাকের, নাসির সবুজ, খালেদ হোসেন, রায়হান উদ্দিন, মুশারফ আহমদ, হেলাল মিয়া, লিয়াকত আলী, বিপ্লব হোসেন, সালেহ আহমদ বাদল, বকুল তালুকদার, আরিফ আরমান জিসান সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com