কামরুজ্জামান হেলাল | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ২৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির জোসেফ ক্যাম্পোতে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন গ্রসারি ষ্টোর রয়েল মার্টের বর্ষপূর্তি উপলক্ষে চলছে বিশেষ ছাড়।
রোববার দুপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এক বছর পূর্তি উৎযাপিত হয় এই উপলক্ষে ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে আগামী ৫ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত সকল ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে রয়েল মার্ট কর্তৃপক্ষ।
বিশেষ করে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সহ মাছ মাংস বিভিন্ন গ্রসারি, ফ্রোজেন আইটেম, চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের হাউজ ওয়্যার ও কিচেন ওয়্যার জিনিস পত্র রয়েছে এই বিশেষ মুল্যে ছাড়ে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে কর্ণধার মাহফুজ রহমান ও মোঃ মুহিব উদ্দিন জেমস, এছাড়া আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মিনহাজ রাসেল চৌধুরী, সৈয়দ আলী, মাহবুবুর রহমান, নাজমিন হাসিব, আব্দুল হাসিব, তুফায়েল আহমেদ, মাতাবুর রহমান, ইসলাম উদ্দিন, লিমন চৌধুরী, তারেক আহমেদ, হারান সেন, আব্দুর রোহমান, আমান উদ্দিন, মাসুদা সুলতানা, সহ বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।
আগতো অতিথিরা বলেন প্রবাসী বাংলাদেশীদেশিরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেমন ভুমিকা রাখছেন তেমনি ভাবে বাংলাদেশের রেমিটেন্স প্রেরনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এটি বাংলাদেশি আমেরিকান হয়ে অবশ্যই গর্বের বিষয় সেই সাথে অনেক বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের কর্মসংস্থান হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com