শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে রেনেসাঁ কালচারাল গ্রুপের মনোমুগ্ধকর বনভোজন অনুষ্ঠিত হয়েছে

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে রেনেসাঁ কালচারাল গ্রুপের মনোমুগ্ধকর বনভোজন অনুষ্ঠিত হয়েছে
২১৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে এক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল-এর তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদ-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহেদুল ইসলাম। যাত্রার সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম।

বনভোজন উপলক্ষে মিশিগানের ওয়ারেন শহর থেকে অংশগ্রহণকারীরা যাত্রা করেন লেক্সিংটন স্টেট হারবারের উদ্দেশ্যে। পুরো যাত্রাপথ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাসে বাসে গড়ে ওঠে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ গান, কবিতা আবৃত্তি, জীবনের গল্প ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে সফরের প্রতিটি মুহূর্ত।

লেক্সিংটন স্টেট হারবারে পৌঁছে সাগরের নীল জলরাশির তীরে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা, সাঁতারসহ নানা বিনোদনমূলক কার্যক্রম, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আনন্দঘন ও প্রাণবন্ত।

অংশগ্রহণকারী শিল্পীরা জানান, এই বনভোজন কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয় বরং এটি ছিলো শিল্প, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক অনন্য মিলনমেলা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন সাংস্কৃতিক ও পারস্পরিক সংযোগভিত্তিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা প্রবাসে মননশীল সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com