কামরুজ্জামান হেলাল, | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৬০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটিতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৫ম হ্যামট্রামিক রথযাত্রাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ।
হ্যামট্রামিকের বিশিষ্ট সমাজসেবী অনিল বৈদ্যের বাসভবনে অনুষ্ঠিত স্নানযাত্রার সকল ধর্মীয় আচার শাস্ত্রবিধি অনুযায়ী পরিচালনা করেন পূজারী স্বদেশ সরকার। মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মহাস্নান, পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভক্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় স্নানযাত্রা।

আয়োজক সনাতন সংঘ, মিশিগান জানায়, স্নানযাত্রার মধ্য দিয়ে ৫ম হ্যামট্রামিক রথযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বী এবং শুভানু ধ্যায়ীদের আগামী ১৮ জুলাই (শনিবার) বিকেল ৬টায় অনুষ্ঠিতব্য রথযাত্রায় সপরিবারে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
রথযাত্রা Belmont Street ও Gallagher Street থেকে শুরু হয়ে হ্যামট্রামিক শহরের নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করবে। আয়োজকদের প্রত্যাশা, ভক্তদের ব্যাপক অংশগ্রহণে এবারের রথযাত্রা প্রবাসে সনাতন ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com