| শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামে এক বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির নাম ইসরাক ভূঁইয়া (বাক প্রতিবন্ধী)। তিনি মৃত মনিরুল হক ভূঁইয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর ২০২৫ ইং (বৃহস্পতিবার) রাত প্রায় ১০টার দিকে ইসরাক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে। ইসরাক ভূঁইয়া বাক প্রতিবন্ধী হওয়ায় নিজের অবস্থান সম্পর্কে জানাতে অক্ষম বলে জানিয়েছেন স্বজনরা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারটি।
যোগাযোগ: 01791614096 / 01916771696
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com