ষ্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম : | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর সমাজের উদ্যোগে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ।
ইটালি প্রবাসী ব্যবসায়ী মো. ওমর ফারুকের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন নাজমুস সাকিব, রাসেল মুন্সি, রবিউল, আজিব মোল্লা, রায়হান ও আনোয়ারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com