শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে মাদক নির্মূলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অলি উল্লাহ ভূঁইয়া   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে মাদক নির্মূলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়ন থেকে মাদকদ্রব্য নির্মূলের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ছালিয়াকান্দি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানবন্ধনে এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা করেন ছালিয়াকান্দি ইউনিয়নের বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি শপথ গ্রহণের পরেই মুরাদনগর এসে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেন।
এই ঘোষনার প্রেক্ষিতে ছালিয়াকান্দি ইউনিয়ন থেকেও মাদক নির্মূলে এলাকাবাসী সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মাদক কারবারীদের সাবধান করে দিয়ে বলছি মাদকের পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসুন। অন্যথায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহামেদ, ইউপি চেয়ারম্যান আবু মুসা সরকার, ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইন্দুভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদের খান, ওলামা দলের ইউনিয়ন সভাপতি হাফেজ সৈয়দ মনিরুজ্জামান, ইউপি সদস্য সেলিম সিকদার
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার আসামি শহীদ ও তার সহযোগীরা আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করছে। মিথ্যা মামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে কায়কোবাদ দাদা যুব সৈনিক অনলাইন ফোরামের সভাপতি, মালয়েশিয়া বিএনপির পেনাং জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খান অভিযোগ করে বলেন, ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাদের একটি টিম দীর্ঘদিন ধরে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। এ কারণে কথিত মাদক ব্যবসায়ী শহীদ ও তার ছেলেদের পক্ষ থেকে মাদক বিরোধী টিমের সদস্যদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অলি উল্লাহ ভূঁইয়া
মোবাইল : 01875488535
তারিখ : ০৮/০৮/২০২৬

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com