শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে ১১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মুরাদনগর উপজেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে ১১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগরে অভিযান পরিচালনা করে ১১কেজি গাঁজাসহ বিলকিস ও ফেরদৌসী নামের ২জন মহিলাকে আটক করেছে পুলিশ। বিলকিস বেগম(২৮) নরসিংদী জেলার কাচারীকান্দি গ্রামের আমজাদ হোসেন মানিকের স্ত্রী এবং ফেরদৌসী(২৩) বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মোঃ তৌহিদুল ইসলামের কন্যা।

পুলিশের তথ্যমতে, গত বুধবার (১৭ অক্টোবর) সাড়ে পাঁচটায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইসলামীয়া ফার্মেসিতে এসআই মোঃ আলমগীরের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি ফোর্স অভিযান পরিচালনা করে। মধ্যবয়সী ২জন মহিলার নিকট তল্লাশি চালিয়ে ১১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন, গ্রেফতার হওয়া উভয় মহিলার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নিকট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com