নাজমুল হাসান | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ শনিবার (২০ জুন) সকাল ১০টায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগী সেবা কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থাপনা, রোগী ভর্তি ও বহির্বিভাগের কার্যক্রমসহ সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
সিভিল সার্জন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বজায় রাখা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, সিভিল সার্জনের এ পরিদর্শন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com