শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন স্ট্রোক ও হৃদরোগের পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

মাসুদ রায়হান   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন  স্ট্রোক ও হৃদরোগের পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩১তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ ও ফিজিওথেরাপি সেবা সপ্তাহ (৭-১৩ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি এবং এম আর খান মেডিকেল সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (ডেপুটি রেজিস্ট্রার) এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিটিআর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে সভায় বিশেষজ্ঞরা স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় আধুনিক ফিজিওথেরাপির বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক জটিলতায় আক্রান্ত রোগীর কর্মক্ষমতা ফিরিয়ে এনে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডা. মুহাইমিন জিসান বলেন, হৃদরোগ ও ফুসফুসজনিত সমস্যায় বিশেষায়িত কার্ডিয়াক ও চেস্ট ফিজিওথেরাপি রোগীর শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে বিশ্বমানের ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে উঠতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. ফিরোজ কবির বলেন, বৈজ্ঞানিক ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসম্মত পুনর্বাসনসেবা পৌঁছে দিতে বিভাগ কাজ করে যাচ্ছে।

যশোরের বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুমন কবীর বলেন, “ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়—অসুস্থ মানুষকে আবার স্বাভাবিক জীবন, কর্মক্ষমতা ও আত্মনির্ভরতার পথে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com