শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যমজ ভাই পুলিশের সাব ইন্সপেক্টর: ভাইয়ের হ্যান্ডকাপ নিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় জনগনের হাতে আটক ভূয়া পুলিশ

আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যমজ ভাই পুলিশের সাব ইন্সপেক্টর: ভাইয়ের হ্যান্ডকাপ নিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় জনগনের হাতে আটক ভূয়া পুলিশ
৮০

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা থেকে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে এনে কলমাকান্দায় আটকে রাখার অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা কলমাকান্দা থানা পুলিশ। এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার হওয়া যুবক নৈহাটি বাজারের ব্যবসায়ী। আটক ব্যক্তিরা হলেন নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সিজন মিয়া (৩৫) ও সুজাত মিয়া (৩৩)। স্থানীয়রা জানিয়েছেন, সিজনের ভাই রিজন পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।   উদ্ধার হওয়া যুবকের নাম সোহরাব হোসেন (২৮)। সে বারহাট্টা উপজেলার গেরিয়া চন্দ্রপুর বাজারের জীবনপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ওয়ারেছ আলী। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ৭ জুন সকালে পাঁচজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে রায়মাধব এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় হাতে হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে  আসে।

পরে অপহৃত যুবকের ডাকচিৎকারে আশেপাশের মানুষ ভীড় জমায়৷ পরে যুবকের কাছে বিস্তারিত শুনে এলাকাবাসী যুবককে উদ্ধার করে পাঁচজনের মধ্যে দুইজন ভূয়া পুলিশকে আটক করে।  এর ঘন্টাখানেক পরে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশ আটককৃতদের গাড়িতে তুলতে গেলে হঠাৎই উপস্থিত জনসাধারণ ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তারা পুলিশের গাড়িতেই আটককৃতদের হামলা চালায়।  আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক এবং বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com