শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্বৈরাচার মুক্ত ১০০ দিন উৎযাপিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্বৈরাচার মুক্ত ১০০ দিন উৎযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আইওনা মসজিদ অডিটোরিয়ামে রবিবার দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্যাসিবাদী বিরোধী মিশিগান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আয়োজনে স্বৈরাচার মুক্ত ১০০ দিন এবং জুলাই ও আগস্ট মাসে বিপ্লবে শহীদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

আয়োজিত সভার আহব্বায়ক জনাব দেওয়ান আকমল চৌধুরীর সুচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঈনুল হক এবং পরিচালনায় ছিলেন গোলাম রব্বানী তালুকদার।

সভার  প্রধান আলোচক হিসেবে ফ্রান্স থেকে অনলাইনে যুক্ত ছিলেন আলোচিত ব্যক্তিত্ব  পিনাকি ভট্টাচার্য তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি ব্যর্থতার পর ও এই অন্তবর্তীকালীন সরকার আমাদের উপর জুলুম করছে না, আমার বিশ্বাস হাসিনার কবর বাংলাদেশে মাটিতে হবে না।

তাকে ভারতেই মরতে হবে তিনি আরো বলেন, আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা বসে নেই। তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মুল ধারার রাজনীতি তে অংশগ্রহণ করার কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আফজাল চৌধুরী এবং দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম হযরত মাওলানা আহমেদ কাসেমী। দোয়া পূর্ববর্তী  বক্তব্যে তিনি বলেন, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের ২০২৪ এর স্বাধীনতা অর্জন করেছি তাদের প্রতি যেন আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। শহীদদের স্মরনে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী সোলায়মান আল মাহমুদ।

জুলাই আগস্ট বিপ্লবের ঘটনা বলি নিয়ে নির্মিত ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় যেটি নির্মাণ করেছেন মঈনুল হক। এছাড়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি বোর্ড সদস্য কামাল রহমান, ওয়ারেন সিটির প্লানিং কমিশনার দেলওয়ার আনসার, আলবি চৌধুরী, আদিবা তাসনিম, রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াসিমুজজামান চৌধুরী রনি, শামিম আহমেদ সহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com