শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এর সম্মানে সৌজন্য সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এর সম্মানে সৌজন্য সভা অনুষ্ঠিত
২২০

বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর উদ্যোগে উইয়র্কে বসবাসরত সিলেটের ‘ল’ কলেজের সাবেক অধ্যাপক ও সিলেট বারের এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম সাহেবের মিশিগান আগমন উপলক্ষে তার সম্মানে গত ৩ জুলাই ২০২৬ শুক্রবার বিকাল ৬ টায় ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এক সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ (লালমিয়া) এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শফিউল আজম মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতীতের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট কায়সার হাসান সিমন, এডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সবার শুরুতেই ফুল দিয়ে অতিথিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল বলেন সংগঠনের আন্তরিক সৌজন্যতা ও ভালোবাসায় আমি আনন্দিত ও সম্মানিত। সংগঠনের দীর্ঘায়ু ও সকলের সুস্থতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ বলেন, সংগঠন সৃষ্টির বদৌলতেই আজ আমরা অতিথিকে নিয়ে একত্রিত হতে পেরেছি। উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে চা আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com