শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল:   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রোববার, বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান।

সভায়, ক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি  সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যী, সিনিয়র সহ সভাপতি এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল, সহকারী সম্পাদক টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন ও নিউইয়র্ক সময় পত্রিকার মিশিগান প্রতিনিধি  সাহেল আহমদ এবং প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক প্রমুখ।

সভায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্লাব সদস্যদের ভুমিকা নিয়ে এবং কমিউনিটির সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১৭ নভেম্বর ক্লাবের সাধারণ সভা এবং বার্ষিক নৈশভোজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com