| মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ২৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তারের পর রাউজান থানায় তাকে হস্তান্তর করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আজিজুল হক রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য যে, ৩০ সেপ্টেম্বর ৫০-৬০ জন অস্ত্রধারীদের নিয়ে ওমান প্রবাসী ওমান প্রবাসী ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিআইপি ইয়াসিন চৌধুরীর রাউজানের গ্রামের বাড়িতে লুটপাটের পর আগুন দেওয়া হয়। এ সময় অনেক জিনিসপত্র পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার পর দেশে ও প্রবাসে প্রতিবাদে ফেটে পড়েন প্রবাসীরা। এই ঘটনার নিন্দা জানিয়ে ওমান বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীরা মানববন্ধন করেন এবং রাউজানেও প্রতিবাদস্বরূপ মানববন্ধন অনুষ্ঠিত হয়। করেছেন।বসতবাড়ি সন্ত্রাসীরা আগুনে জ্বালিয়ে দেয়। এই ন্যাক্কারজনক ঘটনার পর দেশে ও প্রবাসে প্রতিবাদে ফেটে পড়েন বাংলাদেশিরা।
এই ঘটনার নিন্দা জানিয়ে ওমান বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীরা মানববন্ধন করেন এবং দেশে রাউজানেও প্রতিবাদস্বরূপ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজিজুল হকের গ্রেপ্তারের খবরে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই খবরে অনেকে মিষ্টিমুখ করে আনন্দ প্রকাশ করেছেন।
গ্রেফতারকৃত আজিজুল হকের বিরুদ্ধে রয়েছে হত্যা, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ ১২টির অধিক মামলা।

র্যাব ৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে একটি জঘন্য অপরাধের বিচারের দিকে এক ধাপ এগিয়ে গেল রাউজান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com