শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাউজানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম. মতিন   |   শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউজানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজান বিএনপির তৃনমূল পর্যায়ে নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় রাউজান উপজেলার লাম্বুরহাট সুইস গেইট মাঠে বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

বাগোয়ান ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ, হাজি জসিম উদ্দিন, হাবিবুল্লাহ মাস্টার, হাকিম চৌধুরী।

বক্তব্য রাখেন, মো. ইসহাক, হানিফ মেম্বার, হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, এডভোকেট তাজুল, জানে আলম,সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক, মোমিন, রোকসান, মুসা খান, আব্দুর শুক্কুর, এড. মফিজ উদ্দিন, ইয়াকুব,তছলিম উদ্দিন, আব্দুর শুক্কুর, ছোটন আজম, জাহেদ, মুরাদ, নেজাম, নুর মোহাম্মদ, রফিক, উমর ফারুক, হাসান, পারভেজ, কামাল, এড. সাজ্জাদ, টিটু, রনি, সাজু, মির আহম্মদ ও তারেক রহমান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করে চলেছে। বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন।

এই পরিস্থিতিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অন্য কোন বিকল্প নেই। তাই একটি সুষ্ঠ নির্বাচনের জাতীয় সরকার গঠন করে সকল অপশক্তির ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।

এসময় তিনি ছাত্রদলকে উদ্দেশ্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের ছাত্রসমাজের জন্য যে উৎপাদনমুখী ছাত্র রাজনীতি রেখে গেছেন তা বাস্তবায়নে তার প্রতিটি সৈনিককে নিরলসভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উৎপাদনমুখী, সাম্য ও ভ্রাতৃত্বের রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com