তাজ মাহমুদ, | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
১২ সেপ্টেম্বর, ২০২৬ সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসন আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের শীলাছড়া সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচির উদবোধন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সরজিৎ দেবনাথ, উপজেলা লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া ইসলাম রিয়া

শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, উপজেলা প্রকোশলী মোঃ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বার, প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা সভাপতি মাও. মো: আমিনুর রশিদ, স্কাউটসের উপজেলা সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কাউটস, গার্লস গাইড, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়ে বলেন, “আসুন আমরা সকলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে স্ব স্ব উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে ভুমিকা রাখি এবং সবাইকে নিয়ে নিরাপদে থাকি।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com